
একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি -ঃ নওগাঁর মান্দায় রাজিয়া সুলতানা(২২) নামের ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুর ১ টায় উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আঃ রাজ্জাকের ঘরে তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
নিহত রাজিয়া উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামের আঃ বাশিঁর এর স্ত্রী ও পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আঃ রাজ্জাকের মেয়ে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ ৷
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত রাজিয়ার মানসিক সমস্যা থাকাই মাঝেমধ্যেই নানা উল্টাপাল্টা কাজ করতো, এছাড়াও বাবা-মা সহ অনেকের গায়ে হাত তুলতো, হঠাৎ করে আজ দুপুরে এই ঘটনাটি ঘটায় ৷
এ বিষয়ে মান্দা থানা (ওসি তদন্ত) মেহেদী মাসুদ জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে৷
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম