
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি -ঃ খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু খুলনার পাইকগাছায় ৫জন অসুস্থ ত্যাগী নেতাকর্মী, দুস্থ ও অসহায় বিভিন্ন উপকার ভোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন করেছেন। বৃহস্পতিবার(৬অক্টোবর) বিকাল ৫টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতারণ করা হয়।এ সময় তিনি বলেন,বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিন দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস- চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,সাঈদ আলী মোড়ল কালাই,আজিজুল হাকিম,আকরামুল ইসলাম, শাহাবুদ্দিন শাহিন,গৌতম রায়,মাহবুবুর রহমান নয়ন ও চেক প্রাপ্ত সুবিধাভোগীরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম