
রবিউল হোসাইন সবুজ -ঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে লাকসাম থানার অফিসার (ইনচার্জ) মেজবান উদ্দিন ভূঁইয়া সনাতান হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় ওসি মেজবান উদ্দিন ভূঁইয়া বলেন, ধর্মীয় উৎসবের দুটি দিক একটি শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা,প্রার্থনা প্রভৃতি আরেকটি সামাজিক দিক শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শুধু ধর্মাবলম্বী ভক্তদের জন্য। কিন্তু উৎসবের সামাজিক সাংস্কৃতিক দিকটি খুব বড়। সেটা ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য। সনাতন ধর্মা বলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা হয় শরৎকালে। তাই এর নাম শারদীয় দুর্গোৎসব।বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমান কাল থেকে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও আনুষ্ঠানিক মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। শাস্ত্রমতে,এই সময় দেবী দুর্গা মর্ত্যে আসেন, দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে তাঁর বিদায় এ উৎসবকে সার্বজনীন উল্লেখ্য করে তিনি।লাকসাম উপজেলায় পূজামণ্ডপে পূজা চলা কালীন সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ টিম মাঠে কাজ করবে, কোথাও কোনো অপৃতিকর ঘটনা ঘটলে সাথে-সাথে লাকসাম থানা পুলিশকে অবহিত করুন সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশা-পাশি আপনি আপনারা দেশ তথা জাতির শান্তি শৃঙ্খলা কামনার্তে সবাইকে ঐক্যবদ্ব হয়ে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম