
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার প্রতিপাদ্যে রংপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) রংপুর সরকারি শিশু পরিবার হলরুমে জেলা প্রশাসন-এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বানী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর সরকারি শিশু পরিবারের উপ-পরিচালক মো: শিমুল সরকার, রংপুর প্রেসক্লাবের সভাপতি ও আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক মাহবুব রহমান হাবু প্রমুখ।
পরে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারি ৩ গ্রুপের মোট ৯জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু পরিবারের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম