
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। প্রতিক বরাদ্দের পর জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীরা ছুটে চলেছেন এক উপজেলা থেকে আরেক উপজেলা। ভোট প্রার্থনা করে ধর্ণা দিচ্ছেন মেয়র ও ইউপি চেয়ারম্যানদের দুয়ারে দুয়ারে।
এদিকে এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল (কাপ-পিরিচ)। ভোটারগণ বলছে, এবার নির্বাচনে মুল প্রতিদন্দীতা হবে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের (কাপ-পিরিচ) সঙ্গে আক্তারুজ্জামান আকতারের (মোটরসাইকেল)। আবার অনেকে বলছে, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন মীর ইকবালের সঙ্গে জনবিচ্ছিন্ন আকতারের লড়াই, যেখানে ইতমধ্যে পরিস্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন মীর ইকবাল।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেহুতু এটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়, সেহুতু এলাকার উন্নয়নের স্বার্থে তারা সরকার সমর্থক প্রার্থীকে বিজয়ী করতে চাই। কারণ হিসেবে তারা বলছে, গত নির্বাচনে তারা বিরোধী প্রার্থীকে বিজয়ী করে যে ভুল করেছেন, এবার সরকার সমর্থক প্রার্থীকে বিজয়ী করে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। এছাড়াও দল থেকে বহিঃস্কার করা নেতৃত্বকে বিজয়ী করে উন্নয়ন বঞ্চিত থাকার মতো কাজ জনপ্রতিনিধিরা করবেন না বলেও ভোটারদের মধ্যে আলোচনা রয়েছে।
জানা গেছে, চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।
এরা হলেন চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল প্রতিক (কাপ-পিরিচ), আখতারুজ্জামান আখতার (মোটরসাইকেল), বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল (তালগাছ) ও আফজাল হোসেন (আনারস) প্রতীক।
স্থানীয়রা জানান, এদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল ও আফজাল হোসেনের তেমন কোনো পরিচিতি নাই, আর আক্তারুজ্জামান আকতার একেবারেই জনবিচ্ছিন্ন ও বির্তকিত। গত ইউপি নির্বাচনে দেওপাড়া ইউপিতে নতুন মুখের প্রার্থী বেলাল উদ্দিন সোহেলের কাছে আকতার-এর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইতমধ্যে আকতারকে দল থেকে বহিঃস্কার করা হয়েছে। ফলে নির্বাচনে বিজয়ী হওয়া তো পরের কথা রাজনীতিতে আকতারের টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে। কাজেই এমন প্রার্থীকে জনপ্রতিনিধিরা ভোট দিয়ে বিজয়ী করার মতো ভুল করবেন না। এসব বিবেচনায় মীর ইকবাল বিজয়ী হবার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন। এবিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, নির্বাচনী প্রচারণায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের (কাপ-পিরিচ) পক্ষে স্বতঃস্ফুর্ত সমর্থন পাওয়া যাচ্ছে, তাতে আমাদের বিশ্বাস এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাল্লাহ্। তবে আক্তারুজ্জামান আক্তার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ও প্রতিপক্ষের অপপ্রচার দাবি করে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবার বিষয়ে শতভাগ আশাবাদি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম