
বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় -ঃ গত ০৩/১০/২২ইং রোজ সোমবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানাধীন ডাংগাপাড়া গ্রামের সদ্য প্রয়াত বাবলু হোসেনের কন্যা মোছাঃ বিথী আক্তারের বিবাহ সম্পন্ন হয়। উক্ত বিবাহ অনুষ্ঠানে সহোযোগিতার হাত বাড়িয়ে দেয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন(আসফ) পঞ্চগড় জেলা শাখার মানবাধিকার কর্মী বৃন্দ।
উক্ত বিবাহ অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) পঞ্চগড় জেলা শাখার কমিটি কর্তৃক আমন্ত্রিত হয়েছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান (ডাবলু) এবং ৩নং তেতুলিয়া ইউপির চেয়ারম্যান জনাব মোঃ মাসুদ সিদ্দিকী। আমন্ত্রিত অতিথিদ্বয় অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় উনাদের অনুমতি সাপেক্ষে উক্ত আড়ম্বর বিবাহ অনুষ্ঠানটিতে জাঁকজমকপূর্ণ ভাবে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে বরঃ মোঃওমর ফারুক পিতা মোঃমোসলেম উদ্দিন গ্রামঃপুরাতন আটোয়ারী।থানাঃআটোয়ারী জেলাঃপঞ্চগড় এর সহিত মোছাঃবিথী আক্তারের বিবাহ
সম্পন্ন হয়।
উক্ত বিবাহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন(আসফ) এর পঞ্চগড় জেলা কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক জনাব মোঃ রসুল বকস(মানিক), পঞ্চগড় সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার, আইন বিষয়ক সম্পাদক জনাব এডভোকেট মোঃ আবদুল্লাহ আল মামুন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ মোজাহারুল ইসলাম খান,পঞ্চগড় পৌর কমিটির সাধারন সম্পাদক জনাব মোঃসাদেকুল ইসলাম (বাবু) সহ-সভাপতি জনাব মোঃ নুর আলম খান,,সাংগাঠনিক সম্পাদক জনাব মোঃরফিকুল ইসলাম(রফিক) এবং তেঁতুলিয়া থানা কমিটির সভাপতি জনাব মাওলানা মোঃ আবদুল হান্নান সহ প্রমুখ।
উল্লেখ্য যে, উক্ত অসহায় পরিবারের পাশে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সার্বক্ষনিক থাকবে বলে পঞ্চগড় জেলা শাখার সভাপতি অভিমত ব্যক্ত করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম