
মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি -ঃ মৌলভীবাজারের রাজনগর রবিবার (২ অক্টোবর) রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব রতন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে এসআই মোঃ নুর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাজনগর থানার ০৮নং মনসুরনগর ইউনিয়নের পঞ্চেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে ৫শত পিছ ইয়াবা সহ রুবেল মিয়া বয়স (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মাদক কারবারি রুবেল মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার নতুন বাজার এলাকার
জমসেদ মিয়ার ছেলে।
সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় বলেন ৫ শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম