
আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকাল ২ টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটারসহ নানা আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি- শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- নুরুন্নবী চৌধুরী খোকন, সাংগঠনিক সম্পাদক- আসাদুজ্জামান আসাদ, আওয়ামী যুবলীগ নেতা, তৌফিকুল ইসলাম, আলহাজ্ব মঈনুদ্দিন খোকন ও রাকিনুল হক চৌধুরী ছোটন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ, হাসান মাহমুদ সভাপতি- বাংলাদেশ ছাত্রলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা, আল মামুন সাধারণ সম্পাদক- বাংলাদেশ ছাত্রলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম