
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘি সান্তাহার ইউনিয়নে বিট পুলিশিংয়ের আয়োজনে সুষ্টভাবে দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে আদমদিঘী উপজেলার সান্তাহার ইউ.পির সান্দিড়া কালিতলায় এই সভা অনুষ্ঠিত হয়। থানার উপ পরিদর্শক আবু হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মন্দির কমিটির সভাপতি প্রভাষ চন্দ্র, ইউপি সদস্য ফেরদৌস রহমান, রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, মহিলা ইউপি সদস্য মোমিনা খাতুন স্বপ্না প্রমূখ।
এসম সভায় প্রধান অতিথি বলেন, এবারের দূর্গাপূজাকে ঘিরে প্রতিটি মন্দিরে নিরাপত্তা বাড়ানো এবং আইনশৃংখলা ভাল রাখতে সার্বক্ষনিক নজরদারি থাকবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম