
হবিগঞ্জ জেলা প্রতিনিধি -ঃ কবি আশিকুল ইসলাম এর ছেলে আমিরুল ইসলাম জামালের আকিকা অনুষ্ঠান শেষে কলম একাডেমি লন্ডন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে কলম একাডেমি লন্ডন এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বরচি কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
২৮ সেপ্টেম্বর, বুধবার, বিকাল ২ঘটিকায়, স্থানীয় আশিকুল ইসলাম এর নবীগঞ্জের বাসভবনে
কলম একাডেমী লন্ডন এর সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট কবি ও সাহিত্যিক, বহুগ্রন্থ প্রনেতা শায়খ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও কলম একাডেমী লন্ডন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ও লেখক আব্দুর রউফ আশরাফ এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বনামধন্য বিশিষ্ট কবি ও ছড়াকার আফতাব আল মাহমুদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলম একাডেমি লন্ডন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি উমর ফারুক শাবুল। আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবী জনাব মাওলানা আব্দুল হালিম মিঠাপুরী, নবীগঞ্জ সরকারী কলেজের প্রফেসার হাবিবুর রহমান, রানীগঞ্জ কলেজের প্রিন্সিপাল ও এশিয়ান এইজ পত্রিকার প্রতিনিধি আলাউর রাহমান ঠাকুর, সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক জাকিরুল ইসলাম, কবি আবু তাহের চৌধুরী, বিশিষ্ট লেখক হাফিজ মাওলানা শায়খ শাহ খলিল আহমদ শায়খে গুনই, তাহিরপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কবি মাওলানা আলতাফ উদ্দিন, জননন্দিত পুকড়া ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, কবি কাজী হাসান আলী, কবি আশিকুর রহমান, ছড়াকার মুতাব্বির হোসেন, লেখক ও সংগঠক মাওলানা লুৎফুর রহমান সেবুল, মুফতি মাওলানা আব্দুল হাফিজ শাকিল, শাফিকুর রহমান কদুপুরী, কবি ও ছড়াকার পৃথ্বীশ চক্রবর্তী প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম