
মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ায় মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ-উল-আরেফিন।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)
সাইফ-উল-আরেফিন জানান, মাছের পোনা ও প্রজনণক্ষম মাছ রক্ষার্থে আজ দুপুর জেলা শহরের তিতাস নদীর পাড় আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় মাছ বিক্রতা তানভীর মিয়া মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলি যুক্ত কেজি চিংড়ি বিক্রি করছে। পরে তার কাছে থাকা ১৫ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। তিনি আরোও জানান, পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাছ বিক্রেতা তানভীর মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দ করা জেলিযুক্ত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শামীম উদ্দিন ও সদর থানা পুলিশ উপস্হিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম