
মোঃ আসাদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি -ঃ 'আমাদের জনজীবনে নৌপথ' এই প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সরকার লেবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞা, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী আমিনুল ইসলাম সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক নরেস চন্দ্র সরকার প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও স্কাউটসবৃন্দ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম