
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি -ঃ নাটোরের লালপুরে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে ইমতিয়াজ আলী (২৫) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন এঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার এ্যাড ইসাহাক আলীর ছেলে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো: জিয়াউদ্দিন বলেন, সকাল ৭.৫০ মিনিটে রাজশাহীগামী কমিউটার ট্রেন ছেড়ে যেতে শুরু করলে ছেলেটি দৌড়ে গিয়ে ট্রেনে উঠার সময় পা ফসকে প্লাটফর্মের নিচে পড়ে গিয়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম