
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ সারাদেশে দ্রব্যমূল্যে উর্দ্ধগতি জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি এবং বিএনপি'র নেতাকর্মীদের খুন, গুম, নির্যাতন ও হামলা-মামলার প্রদিবাদে বগুড়ার আদমদীঘির সান্তাহারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় সান্তাহার পৌর বিএনপি'র উদ্যোগে ডাক বাংলো এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর বিএনপি'র সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক ও পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড. এ.কে.এম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, মোশাররফ হোসেন এমপি, কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, আহবায়ক কমিটির সদস্য লাভলী রহমান, শহর বিএনপি'র সভাপতি এম আর ইসলাম স্বাধীন, কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী সদস্য এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, আদমদীঘি উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বিএনপি নেতা ফিরোজ মোঃ কামরুল হাসান, মাহফুজুল হক টিকন, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটন, শাহজাহান আলম স্বপন, ফেরদৌস মাহমুদ, আব্দুস সবুর সবুজ, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ প্রমূখ।
এসময় প্রধান অতিথি রেজাউল করিম বাদশা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম ও নারায়নগঞ্জ মহানগর যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদ জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম