
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন পাইকার কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫২৫ (পাঁচশত পঁচিশ) পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী মোঃ আমিনুর ইসলাম (১৯), পিতা-মোঃ আক্কাস আলী, সাং-পাইকারটারী, থানা-হারাগাছ, আরপিএমপি, রংপুর’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। সিপিএসসি, র্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুর মহানগরীর হারাগাছ থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে।
উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম