
আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি -ঃ সরকারের বেঁধে দেয়া সময় শুধু পিয়নরাই মানছেন।দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি অফিসের সময়সূচী পরিবর্তন করে সকাল ৯টার পরিবর্তে ৮টা করা হলেও বর্তমানে নির্ধারিত সময়ের এক ঘন্টা বা দেড় ঘন্টা পেরিয়ে গেলেও দপ্তরে আসছেন না পার্বতীপুর উপজেলা পরিষদের বেশিরভাগ দপ্তর প্রধানগণ।যে যার মতো করে নিজ-নিজ দপ্তরে আসছেন,আবার নির্ধারিত সময়ের পূর্বেই বিদায় নিচ্ছেন।ভাবখানা এমন,যেন এসব দেখার কেউ নেই।ফলে এসব দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষজন ভোগান্তির শিকার হচ্ছেন।
গত ১৮ই সেপ্টেম্বর সকাল ৮.২০মিনিট থেকে ৯.৩০মিনিট পর্যন্ত পার্বতীপুর উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখা গেছে,নতুন দাপ্তরিক সূচি অনুযায়ী অধিকাংশ কর্মকর্তাই সকাল ৮টায় আসেননা।কর্মকর্তারা দপ্তরে না এলেও তারা পিয়ন দিয়ে দপ্তর খুলে রেখে বোঝানোর চেষ্টা করছেন তারা দপ্তরে এসেছেন। এমন দপ্তর গুলি হলঃ উপজেলা হিসাব রক্ষণ অফিস,যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়,সহকারী সেটেলমেন্ট অফিস,উপজেলা মহিলা বিষয়ক এর কার্যালয়,
উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলীর দপ্তর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়,উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।
এদিকে নিজ কর্মস্থলে থেকে অফিস করার নির্দেশনা থাকলেও তা মানছেন না নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম।তিনি থাকেন বদরগঞ্জে।উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা জিয়াউল আহসান তিনি থাকেন রংপুরে।প্রাথমিক শিক্ষা অফিসার ক.খ.মোঃ আলাওল হাদী তিনি থাকেন দিনাজপুরে।মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান তিনি থাকেন রংপুরে।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী তিনি থাকেন রংপুরে।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সায়েম তিনি থাকেন সৈয়দপুরে।
১৮ই সেপ্টেম্বর নতুন সময়সূচিতে যে সব দপ্তর প্রধানদের তাদের দপ্তরে অনুপস্থিত পাওয়া গেছে।
সকাল ৮টা ৪৭ মিনিটেও নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম তার দপ্তরে উপস্থিত হতে পারেননি।হিসাব রক্ষন অফিসার হাসান তারিকের দপ্তরে সকাল ৯টা অব্দি তালা ঝুলছিলো।একই চিত্র উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়েও।সকাল
৯টা ১০মিনিটে ও ৯.১৬মিনিটে প্রাথমিক শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে তাদের নিজ-নিজ দপ্তরে অনুপস্থিত থাকতে দেখা গেছে।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী ৯.২৩ মিনিট ও সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সায়েম ৯.৩০মিনিটেও তারা তাদের দপ্তরে উপস্থিত হতে পারেননি।
বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল এর সাথে।তিনি জানান,সরকারের বেধে দেয়া সময় প্রতি পালনের জন্য প্রয়োজনে আবারও সব দপ্তরের প্রধানদের কড়া নির্দেশনা দেয়া হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম