
শাহাদাত হোসেন সাতক্ষীরা কালিগঞ্জ -ঃ কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার বণিক সমিতির ত্রি বার্ষিক সাধারণ নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন অনুষ্ঠিত না হওয়াতে বাজারের ব্যবসায়িদের মধ্যে তিব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
২০১৭ সালের ২৭ ডিসেম্বর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে জয়দেব বিশ্বাস সভাপতি, আব্দুল জলিল সরদার সাধারন সম্পাদক ও রবিউল ইসলাম সরদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।২০২১ সালের ২৬ ডিসেম্বর নির্বাচনের মেয়াদ অতিবাহিত হয়ে গেলেও জোরপূর্বক ক্ষমতা দখল করে বহাল রেখেছে বাঁশতলা বাজার বণিক সমিতির কমিটি।

এ বিষয়ে বাঁশতলা বাজার বণিক সমিতির সভাপতি জয়দেব বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি প্রতিনিদিকে জানান নির্বাচনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে ব্যবসায়ীরা বাঁশতলা বাজার বনিক সমিতির কমিটির দ্রুত নির্বাচন চাই তাদের সাথে আমি একমত।
এ ব্যাপারে কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন বিভিন্ন জায়গাতে নির্বাচন অনুষ্ঠিত হলেও।বর্তমানে বাঁশতলা বাজার বণিক সমিতির কমিটির মেয়াদ শেষ হওয়ার সত্বেও জোরপূর্ব ক্ষমতা দখল করে আছে।দুর্নীতি অনিয়ম চলছে দেখার কেউ নেই।এমন অবস্থায় বাজারের সর্বস্তরের দোকানদার ও ব্যবসায়ীরা বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাটাক কমিটির মাধ্যমে একটি নির্বাচন দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়িরা
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম