
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি -ঃ খুলনা জেলা স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন পাইকগাছা কৃষ্ণনগর-হুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুলনা সদর থানার এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে পাইকগাছার কৃষ্ণনগর-হুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।খেলার প্রথম হতে মাঠে উপস্থিত থেকে পাইকগাছা কৃষ্ণনগর-হুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি খেলোয়ারদের উৎসাহ,অনুপ্রেরণা যুগিয়েছেন পাইকগাছার উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। জেলা পর্যায়ে পাইকগাছা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কৃষ্ণনগর-হুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার, শিক্ষক, অভিভাবক সহ সকল কর্মকুশলীদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অফিসার মমতাজ বেগম।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম