
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার ইটের বিকল্প ব্লক ব্যবহার ও উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপনে উদ্বুদ্ধকরণ এবং ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধনমন্ডল গ্রামের শাহিন ব্রিকস চত্বরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেবীগঞ্জ উপজেলায় সরকারি নির্মাণ ও সংস্কার কার্যক্রমে ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহার সংক্রান্ত সরকারের নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী ব্লক ব্যবহারে সচেষ্ট থাকবেন। এছাড়া আইন মেনে ইটভাটার কার্যক্রম পরিচালনার জন্য ইটভাটার মালিকদের আহ্বান করেন।
পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ আজাহার আলী, আটোয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ দেলোয়ার হোসেন, সাকোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলী প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম