
লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে, আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মোবারক আলম, এএসআই(নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন ও ফোর্সহ একটি টিম থানা এলাকায় অভিযান ডিউটি করা কালীন সময়ে ২০/০৯/২০২২ইং তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, শিবনগর আসামী আব্দুল কাদের (বাবু) প্রকাশ বাবন এর বাড়ির পূর্ব দিকে পিছনে খালি জায়গায় হইতে মাদক জাতীয় (বার) কেজি গাঁজা সহ আব্দুল কাদের (বাবু) প্রকাশ বাবন (২৪),কে গ্রেফতার করা হয়েছে, পিতা-মৃত শের আলী ভূইয়া, মাতা-নূর বানু বেগম, সাং-শিবনগর উত্তরপাড়া, ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া। উক্ত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।
অপর অভিযানে আখাউড়া থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্সহ থানা এলাকায় রাত্রীকালীন নিয়মিত মোবাইল ডিউটি করা কালীন সময়ে ২১/০৯/২২ইং তারিখ রাত ০৪.০০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া উত্তর ইউনিয়নের আনোয়ারপুর এলাকা হইতে বিজ্ঞ আদালতের জি আর নং-২৬৫/২০১৭ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আলী আফসার, কে গ্রেফতার করা হয়েছে, পিতা-মৃত আঃ খালেক, সাং-আনোয়ারপুর, বর্তমান সাং-আখাউড়া মসজিদপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ পরিদর্শক(তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম