
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা -ঃ বগুড়ায় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর ফাঁড়ি পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফুলপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জামিলনগর তালতলা এলাকার মিলন মিয়ার ছেলে নাহিদ মিয়া(২৪) এবং নারুলী এলাকার আ: মালেকের ছেলে হৃদয় ইসলাম(২২)। এসময় তাদের কাছ থেকে একটি ১০ ইঞ্চি স্প্রিংযুক্ত ধারালো বার্মিজ চাকু ও একটি ১২ ইঞ্চি ধারালো চায়না চাপাতি উদ্ধার করা হয়।
সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহীনুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীরা জব্দকৃত ধারালো অস্ত্র ব্যবহার করে বগুড়া শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন পথচারী, গাড়ীর যাত্রীদের জিম্মি করে তাদের নিটক থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা, মূল্যবান জিনিসপত্র ছিনতাই করা সহ বিভিন্ন অপরাধ সংঘটন করে থাকেন। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম