
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ “বগুড়ার উন্নয়নে জনপ্রতিনিধির ভূমিকা শীর্ষক” এক মতবিনিময় সভা আদমদীঘিতে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডাঃ মকবুল হোসেন আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা করেন।
সোমবার দুপুরে উপজেলা সদরের হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজের হলরুমে উপজেলাআ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আ.লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুল হোসেন, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরু, জেলা আ.লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আবদুল হক আবু, আবদুস সালাম, শামিমুল ইসলাম, নাহিদ সুলতানা তৃপ্তি, গোলাম মোস্তফা সহ পৌরসভার কাউন্সিলর, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম