
শাহাদাত হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) -ঃ আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন (ইউপি'র) চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেছেন,আলহাজ্ব নজরুল ইসলাম।
(সোমবার ১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর, চাম্পাফুল, তারালি, নলতা, ভাড়া শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময়ে ইউপি চেয়ারম্যানদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আমি প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই।
মতবিনিময়ে বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা আ'লীগের সিনিঃ সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও তারালি (ইউপি) চেয়ারম্যান এনামুল হোসেন (ছোট) দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি ও (ইউপি)চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, চাম্পাফুর (ইউপি)চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন,নলতা (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান,ভাড়া শিমলা (ইউপি) চেয়ারম্যান নাজমুল ইসলাম নাইম ,ও সকল (ইউপি) সদস্য ও সদস্যাবৃন্দ। এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম