
এম মনিরুজ্জামান, পাবনা -ঃ সুজানগরে মাহিন্দ্রা কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনার সুজানগর কাচারী পাড়া মাঠে মাহিন্দ্রা ট্রাক্টরের কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা মুহাঃ আব্দুস সামাদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, মাহিন্দ্রা ট্রাক্টরের হেড অফ সার্ভিস সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, সার্ভিস কো অর্ডিনেটর মিজানুর রহমান,জোনাল ম্যানেজার মনিরুল ইসলাম।এ সময় আরো বক্তব্য দেন, সার্ভিস ইঞ্জিনিয়ার মমিন মিয়া,সেলস সেলস এক্সিকিউটিভ ফুয়াদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ আসিফ ইকবাল, সহকারী অধ্যাপক জাহিদুল হক রোজ, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান প্রমুখ। সার্বিক পরিচালনা করেন, পাবনা জেলা মাহিন্দ্রা ট্রাক্টরের ডিলার আবুল কালাম। এছাড়াও মাহিন্দ্রা ট্রাক্টরের মালিক ও চালক বৃন্দ উপস্থিত ছিলেন। মাহিন্দ্রা ট্রাক্টরের কেয়ার ক্যাম্পের প্রতিপাদ্য ছিল আপনার ট্রাক্টর রাখুন নতুনের মত, আমাদের দক্ষ কারিগর দ্বারা আজই আপনার ট্রাক্টর পরিক্ষা করুন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম