
বিশেষ সংবাদদাতা -ঃ কুমিল্লার লাকসামে রাস্তার পাশের নিরাপত্তা খুঁটিতে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে আজ শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক শান্ত সিংহ শাওন (২৫) আলিশ্বর গ্রামের মৃত জহরলালের ছেলে ও আরোহী চয়ন সিংহ (২৪) একই গ্রামের শুক্রধন সিংহের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে জংশন থেকে আলিশ্বর বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছালে রাস্তার পাশে থাকা নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তাঁদের বহনকারী মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
হাইওয়ে পুলিশের লাকসাম ফাঁড়ির উপপরিদর্শক ফারুক হোসেন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম