
মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি -ঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ লাভলু শেখ নামে এক সাজাপ্রাপ্ত পালাতক আসামীকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশের একটি টিম।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার নির্দেশনায় এস আই ফিরোজ আহম্মেদ ও কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা জেলার সাভার মডেল থানার হেমায়েতপুর এলাকা থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টার দিকে তাকে গ্রেফতার করে।
আসামী লাভলু শেখ নড়াইল জেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের মৃত ওদুদ শেখের ছেলে। সে এস সি ১৭৩/১৪, এস সি ১৭৪/১৫ ও এস সি ২১৩/১৬ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম