
মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি -ঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্টানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার ভবানীগঞ্জবাজার, পোষ্ট অফিস রোড, খান মঞ্জিল মার্কেট, জাঙ্গিরাইসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচারনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো:আল-আমিন।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিমের সহযোগিতায় চালা অভিযানে নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, খুচরা ব্যবসায়ী পাইকারি ডিলাদের কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ না করা, পাইকারি ডিলার কোম্পানির কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ না করা এবং একইভাবে তারা ক্রেতাকে ভাউচার না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভবানীগঞ্জ বাজারে অবস্থিত আলোকিত সৌর বিদ্যুৎ ও গ্যাস হাউজকে ৩ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত আরিফ এন্ড শরিফ ষ্টোরকে ২ হাজার টাকা, খান মঞ্জিল মার্কেটে অবস্থিত মেসার্স এস এম ট্রেডিংকে ৫ হাজার টাকা, জাঙ্গিরাইয়ে অবস্থিত আর এন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা সহ ৪টি প্রতিষ্টানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম