
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি -ঃ সারাদেশের ২১ লক্ষ শিক্ষার্থীর ন্যায় নওগাঁর সাপাহারে শান্তিপূর্ণ পরিবেশে কাঙ্খিত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর'র মাধ্যমে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সাপাহার উপজেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৩শ ৪৪ জন। তবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৫ জন পরীক্ষার্থী।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন এর সার্বিক ব্যবস্থাপনায় অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরফতুল্লা মাদরাসা ও ভ্যানু কেন্দ্র সাপাহার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ও নওগাঁ জেলা সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম