
এম মনিরুজ্জামান, পাবনা -ঃ সুজানগর থানা পুলিশ ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। সোমবার রাতে পাবনার সুজানগর থানার মানিক হাট ইউনিয়নের বিলক্ষেতু পাড়া থেকে শাপলা খাতুন ওরফে লক্ষী কে নিজ বাড়ী থেকে ২৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।লক্ষী বিলক্ষেতু পাড়া গ্রামের হাশেম শেখের স্ত্রী। সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান জানান,
মাননীয় পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।লক্ষীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম