
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার পৃথক পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) সান্তাহার রেলওয়ে থানাধীন নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জিয়া (২০) নামের একজন ও তিলকপুর রেলওয়ে স্টেশনের পাশে রায়নগর নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে খায়রুল ইসলাম(৪৫) নামের আরও বেক্তির মৃত্যু হয়।
মৃত জিয়া নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা গ্রামের কামাল হোসেনের ছেলে ও মৃত খায়রুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়নগর গ্রামের মৃত আছের আলীর ছেলে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত খায়রুল ইসলামের মরদেহ বিনা ময়না তদন্তে মৃতের স্ত্রী কল্পনার (৪০) হস্তান্তর করে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় দুইটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম