
মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন বিএনপি দলীয় আব্দুস সাত্তার ভূইয়া। মূলত দলের আভ্যন্তরীন কোন্দলের কারণে বিগত সংসদ নির্বাচনে আসনটি হারাতে হয় আওয়ামী লীগকে (ঐকজোট থেকে জাতীয় পার্টির নেতাকে সেখানে মনোনয়ন দেওয়া হয়)। স্থানীয় নেতা ইকবাল আজাদ হত্যাকান্ডকে কেন্দ্র করে দলীয়, কোন্দল প্রকাশ্যে রূপ নেয়।
ওই আসনের সরাইল উপজেলায় বুধবার আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলের ঐক্যের জন্য তাগিদ দেন কেন্দ্রীয় ও জেলারা নেতারা। পাশাপাশি আগামী নির্বাচনে আসনটি দলকে উপহার দিতেও তাগাদা দেওয়া হয়। শেষ পর্যন্ত ঐক্যের কমিটিতে স্থান পেয়েছেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতার ছেলে।
যদিও কেন্দ্রীয় এক নেতা তাঁর বক্তব্যে হত্যা মামলার চার্জশিটভুক্ত কোনো আসামীকে দলে রাখা হবে না বলে উল্লেখ করেন। এরপরই কানাঘুষা শুরু হয় কাকে নিয়ে গঠিত হচ্ছে দল। মূলত যাকে ইংগিত করে বলা হয় তিনি সাধারন সম্পাদক প্রার্থী ছিলেন।
বিকেলে ঘোষিত হওয়া কমিটিতে সর্বশেষ কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. নাজমুল হোসেনকে সভাপতি, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এম.পি (সংরক্ষিত আসন) সাধারন সম্পাদক ও সাইফুল ইসলাম ঠাকুর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সাইফুল ইসলাম ঠাকুর হলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রার্থী রফিক উদ্দিন ঠাকুরের ছেলে। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া শিউলী আজাদের স্বামী স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী হলে মো. রফিক উদ্দিন ঠাকুর।
এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অন্নদা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাজমুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি। বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুজিত রায় নন্দী, উম্মে ফাতেমা বেগম শিউলী আজাদ এম.পি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মুজিবর রহমান বাবুল।
প্রধান অতিথি আবু সাঈদ আল মাহমুদ স্বপন মায়ানমারের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি করতে চাই না। সীমান্তে যদি গুলি করা হয় তাহলে বরদাশত করা হবে না। নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা নিজেরা মিটিয়ে ফেলুন। তাদের সমস্যার কারণে যদি আমাদের সীমান্তে যদি গুলি করা হয় তাহলে বরদাশত করা হবে না।’
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম