
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান চালু রাখায় চার কোচিং সেন্টারকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চার প্রতিষ্ঠান হলো- জলেশ্বরীতলা এলাকার বিসিএ ক্যাডেট কোচিং, বিএস একাডেমি, ইংলিশ প্রাইভেট সেন্টার ও সেউজগাড়ির আইসিটি টিউটোরিয়াল হোম। মঙ্গলবার রাতে ৮.৩০ মিনিটে শহরের জলেশ্বরীতলা ও সেউজগাড়ী এলাকায় অভিযানে এসব প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহঃ শাহনুর জামান এবং রেবেকা সুলতানা। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় চার কোচিং সেন্টার সিলগালা ও জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠানকে শুধু জরিমানা করে সতর্ক করে দেয়া হয়।
তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম