
নুর আলম, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়) -ঃ পঞ্চগড় জেলার নবাগত ও সুযোগ্য পুলিশ সুপার জনাব এস.এম সিরাজুল হুদা পিপিএম মহোদয়ের নির্দেশনায় ও অফিসার ইনচার্জ তেঁতুলিয়া মডেল থানা জনাব মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী মহোদয়ের দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে জিরো টলারেন্স এর আওতায় তেঁতুলিয়া থানার অন্তর্ভুক্ত বোয়ালমারি এলাকায় জুয়ার আস্তানা হতে গতকাল ১৩ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় জুয়ার সরঞ্জামাদিসহ ০৪( চার) জুয়ারিকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।তেঁতুলিয়া উপজেলার ৪নং ইউপি শালবাহানের অন্তর্ভুক্ত বোয়ালমারি এলাকায় মোঃ আনারুল হক এর বসত বাড়ী হতে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।
গতকাল তেতুলিয়া থানার এসআই.দীনবন্ধু রায় এর নেতৃত্বে এসআই তপন কুমার, এসআই মানিক চন্দ্র, এএস আই মোঃশাকিল, কনেস্টবল মোঃ আসফাকুর রহমান, কনেস্টবল মোঃ শামসুজ্জামান,
কনেস্টবল মোঃরবিউল ইয়ালাম,কনেস্টবল মোঃ আলমগীর হোসেন, কনেস্টবল মোঃ আঃ রাজ্জাক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে কালান্দিগঞ্জ এলাকায় জুরুরি আইন শৃংখলা ও বিশেষ অভিযান পরিচালনা করাকালীন এস আই দীনবন্ধু রায় সন্ধ্যা ৬.৩০ঘটিকায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে
৪নং ইউপি শালবাহানের অন্তর্ভুক্ত বোয়ালমারি এলাকার মোঃআনারুল হকের বসত বাড়ীতে প্রতিদিনের ন্যায় আজও জুয়া খেলার আসর বসেছে। বিষয়টি এস আই দীনবন্ধু রায় মুঠোফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ, তেতুলিয়া মডেল থানা জনাব মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী মহোদয়েরকে জানানো হলে তাঁহার নির্দেশে এস আই দীনবন্ধু রায় সকল সঙ্গীয় ফোর্স সহ সন্ধ্যা
৬.৪৫ ঘটিকার
সময় ৪নং ইউপি শালবাহানের অন্তর্ভুক্ত বোয়ালমারি এলাকার মোঃজুলহাস আলির ছেলে মোঃ আনারুল হকের বাড়ীতে অতর্কিত হামলা চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক মোঃ আনারুল হক সুকৌশলে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজনকে সাথে নিয়ে পুলিশ মোঃআনারুল হকের উত্তর ভিটার দক্ষিণ মুখি দোচালা টিনের রান্নাঘরে জুয়া খেলারত অবস্থায়
বোয়ালমারি গ্রামের
মোঃনুর ইসলামের ছেলে মোঃসুমন আলি (২৫), মোঃশামসুল হকের ছেলে মোঃশাহাদাৎ হোসেন(৩৫),
শালবাহান গ্রামের মৃত হামিজ উদ্দিন এর ছেলে মোঃআলম (৩৭) ও একই গ্রামের মৃত রইজ উদ্দিন এর ছেলে মোঃ আইবুল হক (৩৭)কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ৪৬৪৩০/-- টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ তালিকা করা হয়। এ ঘটনায় ০৪(চার) জুয়ারুর বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় দন্ডনীয় অপরাধে নিয়মিত মামলা রুজু করা হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আটককৃত জুয়ারুরা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আস্তানা থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ
০৪( চার)জন জুয়ারুকে পুলিশ গ্রেফতার করে আজ বুধবার তাদেরকে বিজ্ঞ আমলি আদালত,পঞ্চগড়ে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায়
মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম