
বিশেষ সংবাদদাতা -ঃ ২৪ আগষ্ট বুধবার,দুপুর ২গটিকায় কলম একাডেমি লন্ডন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কলম একাডেমি লন্ডন এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সিলেট শহরের বানান শুদ্ধ করণ (বাশু বাংলাদেশ) এর উপশহরস্থ অফিসে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলম একাডেমি লন্ডন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি উমর ফারুক শাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনহার বিন সাইদ এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবী। এছাড়াও বক্তব্য রাখেন- কলম একাডেমি লন্ডন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ওসমানী মেডিকেলের অপারেশন বিভাগের ডাক্তার এনামুল হক এনাম, অর্থ সম্পাদক হাসান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদিক হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আসাদ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদুর রহমান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ, সাহিত্য বিষয়ক সম্পাদক ইসফাক আহমদ জিহান, প্রচার সম্পাদক শিব্বির আহমদ উসমানী প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম