
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের ( ইউপি) আলোচিত কলমা আইডিয়াল স্কুলের দুই গাড়ী চালককে আটক করেছে পুলিশ। গত শনিবার স্কুলের ভিতরে মাদক সেবনের অপরাধে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন কলমা বেলপুকুর গ্রামের আফসার আলীর পুত্র হারুনুর রশিদ (২৫) ও কলমা উত্তরপাড়া গ্রামের একরামুলের পুত্র রকি (২০)। তারা দু'জনেই কলমা আইডিয়াল স্কুলের গাড়ী চালক।
স্থানীয়দের ভাষ্য, নাচোল বিএম কলেজের প্রভাষক সাদিকুল ইসলাম অবৈধভাবে রাতারাতি কলমা গ্রামে কলমা আইডিয়াল স্কুল গড়ে তুলেন এবং স্কুলকে ঢাল হিসেবে ব্যবহার করে স্কুলের আড়ালে নানা অনৈতিক কর্মকান্ড করে চলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, সাদিকুলের মদদে স্কুলের গাড়ী চালকরা দীর্ঘদিন ধরে মাদক (গাঁজা-ইয়াবা) ব্যবসা করে আসছে। তারা স্কুলের এক শিক্ষকের সঙ্গে অপর শিক্ষকের পরোকিয়া, শিক্ষক-ছাত্রীতে অনৈতিক সম্পর্ক, নৈতিক শিক্ষার নামে জামায়াত-শিবির মতাদর্শীদের লেখা বই পড়ানো ইত্যাদি অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় এক মুদি দোকানি বলেন, স্কুলের আবাসিক ভবনের পাশে ব্যবহৃত কনডম ও জন্মবিরতিকরণ সামগ্রীর স্তুপ দেখলে যে কেউ স্কুল নিয়ে খারাপ মন্তব্য করতে বাধ্য। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে স্কুল বন্ধের দাবি করে আসছি, তবে অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।
জানা গেছে, প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের ভাগ্নে ও স্কুলের শিক্ষক লম্পট শাহাদত আলীর কারণে নারী শিক্ষক-ছাত্রীর সম্ভ্রমহানি হয়েছে। এবার শাহাদতের লাম্পট্যর কারণে এক শিক্ষকের ঘর ভেঙেছে। আর সাদিকুল এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা দিয়ে ভাগ্নে শাহাদাতকে রক্ষা করেছে। এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম জানান দুই চালককে প্রতিমাসে ৮ হাজার টাকা করে বেতুন দেওয়া হয়। তারপরও অগচরে অন্যায় করলে শাস্তি পেতেই হবে। তারা অত্যান্ত বখাটে, কিছু বলাও যায় না। প্রশাসন আটক করে স্কুলের উপকার করেছে। আপনি একটি প্রতিষ্ঠানে কর্মরত কিভাবে স্কুল গড়ে তুলেছেন জানতে চাইলে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিতরাই গড়ে তুলবে। শুধু আমার স্কুল না স্বয়ং তানোর সদরে স্কুলের গায়ের উপর স্কুল গড়ে উঠেছে। সে সব স্কুলেও কোন না কোন প্রতিষ্ঠানের শিক্ষক রা ক্লাশসহ পরিচালনা করছেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নিয়ম অনুযায়ী আদালতে প্রেরন করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম