
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে পূবালী ব্যাংকের ১০৪ তম উপ-শাখার উদ্ভোধন করা হয়েছে।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের প্রাণ কেন্দ্রে এ শাখার উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী মহাব্যবস্থাপক ও ঝিনাইদহের শাখা প্রধান কাজী শিহাবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও খুলনা শাখার প্রধান সালা্হউদ্দিন পিডিপির কোটচাঁদপুরের আবাসিক প্রকৌশলী মনোয়ার জাহিদ, কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন পূর্বালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মারুফ হোসেন, যশোর শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম, কোটচাঁদপুর উপশাখার ব্যবস্থাপক সাইদুর রহমান।
বিশিষ্ট ব্যবসায়ি মোহাম্মদ আলী, সেলিম কায়সার, শিক্ষক আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, ঠিকাদার ও ব্যবসায়ি সাইফুর রহমান, মেহেদি হাসান বুলবুল।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম