
মিজানুর রহমান মিলন, বগুড়া বিশেষ প্রতিনিধি -ঃ শিক্ষকের কাছে একাধিকবার ধর্ষিত হওয়ার পর বিচারের দাবিতে অপেক্ষায় রয়েছে এক স্কুলছাত্রী। বিচার না পেয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বরাবর চিঠিও লিখেছেন ওই ছাত্রী। তার লেখা ১০ লাইনের চিঠিটা ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলায়। ওই উপজেলার মুরাদুজ্জামান মুকুল (৪৮) নামে এক প্রভাষক কয়েক দফায় ওই ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ধর্ষকের বিচার চেয়ে ওই স্কুলছাত্রীর লেখা চিঠি গত ৩ সেপ্টেম্বর ডাকযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ১০ লাইনের সেই চিঠির একটি ফটোকপি পাওয়া গেছে। ধুনট পৌর এলাকার ওই ছাত্রী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবেন।
অভিযুক্ত মুরাদুজ্জামান মকুল ধুনট উপজেলার জালশুকা হাবিবর রহমান ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক।
ওই স্কুলছাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে চিঠি লিখেছেন। সেই সঙ্গে ধর্ষককে পাক হায়নার সঙ্গে তুলনা করেছেন। ওই চিঠিতে তিনি লিখেছেন, গত রমজান মাসে (এপ্রিল) পিরিয়ড চলাকালে পা ধরে রক্ষা চাইলেও ধর্ষক তাকে ছাড়েনি, বরং ধর্ষণের সময় মরণ যন্ত্রণা দিয়েছে।
ধর্ষককে নরপশুর সঙ্গে তুলনা করে তার সর্বোচ্চ শাস্তির দাবি করে মেয়েটি ‘বিচার না পেলে বাঁচব না’ বলে চিঠিতে উল্লেখ করেছেন।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষক ওই স্কুলছাত্রীদের বাসায় ভাড়া থাকতেন। গত ৩ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত কয়েক দফা ধর্ষণ করেন মেয়েটিকে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ১২ মে মুরাদুজ্জামান মকুলের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।
পুলিশ ওই দিনই ধর্ষণের ভিডিও ধারণকৃত ২টি মোবাইল ফোনসহ মুরাদুজ্জামানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। ধর্ষণ মামলায় মুরাদুজ্জামান মকুল প্রায় ৪ মাস ধরে বগুড়া জেলা কারাগারে আটক রয়েছেন। অপরদিকে ডাক্তারি পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের আলামত মিলেছে।
বর্তমানে মামলাটি তদন্ত করছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। স্কুলছাত্রীকে ধর্ষণ মামলাটি প্রথমে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা (তদন্ত) করেন। কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ উঠলে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম