
হাসান আলী সোহেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি -ঃ ইতিমধ্যে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে দৌড়-ঝাপ শুরু করেছেন সম্ভাব্য প্রর্থীরা।নাটোর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হুমাইয়ারা জাহান রিয়া। তিনি বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সম্মানিত কর্মী হিসাবে দায়িত্ব পালন করছেন।
হুমাইয়ারা জাহান রিয়া বলে,আমি জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী। সে হিসাবে জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলে তাদের স্বার্থরক্ষায় কাজ করতে পারবো।কারন আমি একজন আওয়ামীলীগ এর কর্মী।ইতিমধ্যে আমি ভোটারদের সাথে কথা বলে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। আমি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ রক্ষা করে দোয়া চেয়ে সময় কাটাচ্ছি। আশা করি আওয়ামীলীগের মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবো।
উল্লেখ্য জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমমিন (ইসি)। আগামী ১৭ অক্টোবর স্থানীয় এই সরকারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ষষ্ঠতম কমিশন সভা শেষে ২৩ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচনের এ তফসিল ঘোষণা দেন।
তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম