
অনলাইন ডেক্স -ঃ আজ শুক্রবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার, কাল শনিবার ও আগামী রোববার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
লন্ডনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর উদ্যাপন করা হয়। যুক্তরাজ্যে তিনিই সবচেয়ে বেশি সময় সিংহাসনে আরোহণ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। তাঁর হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।
বিবিসির খবর অনুসারে আগামী ১০/১১ দিন লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১০ থেকে ১১ দিন পর।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম