
আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ডিলার চক্রের এক নারী সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি হলো উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রামের রিয়াজুল হকের মেয়ে রুমানা আক্তার (২০)। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রামে রিয়াজুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তার মেয়ে রুমানা আক্তারকে ৬ গ্রাম হেরোইনসহ আটক করে। আটকের পর তাকে থানায় নিয়ে আসে পুলিশ। জব্দ কৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা যায়, রিয়াজুল হক মাদক কারবারির সাথে জরিত সে সব সময় পুরো উপজেলায় মাদক সরবরাহ করে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রিয়াজুল হক স্বপরিবারে মাদক কারবারির সাথে জরিত। এবং সে ভূরুঙ্গামারী উপজেলার হেরোইনের ডিলার। তার পরিবারের সকল কে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম