
এস এম শাহাদাত, কালিগঞ্জ.সাতক্ষীরা -ঃ ৭ই-সেপ্টেম্বর-২০২২ রোজ বুধবার, সকালে ১০:০০ ঘটিকায়, কালিগঞ্জ প্রেসক্লাব এর হলরুমে, কালিগঞ্জ উপজেলা যুবলীগের, সাবেক সভাপতি নাজমুল আহসান এর বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র বিরোধী কাজের অভিযোগ এনে, সাংবাদিক সম্মেলন করলেন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ও কালিগঞ্জ উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লক্ষণ।
এ সময় উপস্থিত ছিলেন রতুনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুজন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী, ধলবাড়িয়া যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহাগ, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আফসার মেম্বার, তারালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন, যুবনেতা সুলতান, যুবলীগ নেতা গনেশ, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মামুন বাবু প্রমুখ। যুবলীগ নেতা (রেজা ও লক্ষণ) তাদের বক্তব্যে বলেন, সংগঠন বিরোধী কাজ করে, কেউ যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইলে, সেটা মেনে নেওয়া হবে না,সে যেই হোক না কেন। এবং তারা আরো বলেন দলকে সু-সংগঠিত করার জন্য আমরা সদা প্রস্তুত, কেন্দ্রীয় এবং জেলার নির্দেশনা অনুযায়ী যুবলীগ চলবে এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব। পরবর্তীতে লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিক সম্মেলন শেষ হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম