
লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী সাবেক দুদুক কর্মকর্তা এমদাদুল হক তার সারাজীবনে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের সমস্ত টাকা পরিশোধ করেছেন।
তিনি সোমবার(৫সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া স্টেশন কাউন্টারে গিয়ে বলেন, বিভিন্ন সময় তিনি টিকেট না কেটে রেলে ভ্রমণ করেছেন। এবং উনার কাছে হিসাব আছে যে কতোবার টিকেট না কেটে ভ্রমণ করেছেন। তার হিসেব অনুয়ায়ী বিনা টিকিটে যার ভ্রমণ করা টাকার পরিমান ২৫৩০ টাকা।
এসময় তিনি ভাড়া বাবদ সেই ২৫৩০ টাকা পরিশোধ করার ইচ্ছা প্রকাশ করেন, বলেন বিনামূল্যে রেল ভ্রমণ করে তিনি রাষ্ট্রের ক্ষতি করেছেন এবং সেই টাকা তিনি ফেরত দিতে চান। স্টেশন টিকিট বুকিং সহকারী দিদার মোল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ২৫৩০ টাকা সমমূল্যের আসন বিহীন টিকেট ইস্যু করেন এমদাদুল হকের নামে এবং তিনি পরিশোধ করেন সেই টাকা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম