
বিশেষ সংবাদদাতা -ঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষে সিলিংফ্যান পড়ে ৩শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে।আহতশিক্ষার্থীদের কে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
জানা যায় সোমবার ৬ষ্ঠ শ্রেণীর বাংলা ক্লাস চলাকালীন সময়, উপর থেকে সিলিংফ্যান পড়ে একই শ্রেণীর ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাৎক্ষনিক শ্রেণী শিক্ষক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষার্থীদের কে চিকিৎসকের কাছে নিয়ে যান।পরে চিকিৎসা শেষে শিক্ষার্থীদেরঅভিভাবকদের খবর দিয়ে তাদের নিকট বাড়ী পাঠানো হয়। এ বিষয়ে অভিভাবক সদস্য, শাহ আলম বলেন, খবর শুনে আমি স্কুলে যাই, ছাত্রীদের দিয়ে বাড়ীতে পাঠিয়ে দিই।
বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মনোয়ারা আক্তার বলেন, আমাদের স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ৩ শিক্ষার্থী সিলিংফ্যান পড়ে আহত হলে আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী পৌঁছে দিই। একটি মহল বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিব্রান্তী সৃষ্টি করছে, যাহা সম্পূর্ণ মিথ্যা। শিক্ষারা বর্তমানে সুস্থ্য রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম