
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরে জামায়াত-বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড ও মিথ্যাচারের বিরুদ্ধে আগামি ১৭ সেপ্টেম্বর শনিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ আহবান করা হয়েছে। এদিকে প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষে তানোর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রস্ত্ততি সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৫ সেপ্টেম্বর সোমবার তানোর পৌর আওয়ামী লীগের উদ্যোগে তানোর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্ত্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ নেতৃত্ব আবুল বাসার সুজন, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট, তানভির রেজা ও পঙ্কজ কুমার হালদার প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম