
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) যুবলীগের বিশেষ বর্ধিতসভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৪ সেপ্টেম্বর রোববার ইউপি যুবলীগের উদ্যোগে এবং ইউপি যুবলীগের সহসভাপতি বেলাল হোসেনের সঞ্চালনায় ও সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, আলহাজ্ব সাইদুর রহমান সরকার আবু সাঈদ, লুৎফর রহমান, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, সিরাজুল ইসলাম সিজার, আরিফ রায়হান তপন, জেলা সৈনিক লীগের সম্পাদক প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও প্রভাষক আকতার হোসেনপ্রমুখ। এছাড়াও ইউপি যুবলীগের ৯টি ওয়ার্ডের সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম