
বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় -ঃ গতকাল ২রা সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জ্বালানি তেলের অসহনীয় মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তেতুলিয়া উপজেলা বিএনপি। এতে অংশ নেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার বিএনপির নেতা ও কর্মীরা। বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিস্টার নওশাদ জমির বলেন আওয়ামীলীগ সরকার একটি ফ্যাসিস্ট সরকার। তারা ভোট চুরি করে ক্ষমতায় থেকে বারবার বিএনপির নেতাকর্মীর উপর নানা প্রকার জুলুম, নির্যাতন-নিপীড়নসহ হামলা ও মিথ্যা মামলা দিয়ে দমাতে চেষ্টা করেছে।

এই সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে প্রায় ৩৫ লাখ মিথ্যা মামলা দিয়েছে।এ দেশে গণতন্ত্র নেই,দেশে জবাবদিহিতা নেই, সুযোগ পেলেই গুলি করে মারা হচ্ছে বিএনপির কর্মীদের।তিনি আরও বলেন "আমরা এখন আর মরতে ভয় পাই না’"।

মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরের মুক্তমঞ্চে সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম কাচ্চু, উপজেলা বিএনপির আহবায়ক শাহদাত হোসেন রঞ্জুসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম