
সামছুদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি -ঃ চালের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়ও শুরু হয়েছে ওএমএসের চাল ও আটা বিক্রি কার্যক্রম।সেনবাগ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, সেনবাগ জেলা পরিষদ মার্কেটে ওএমএসের কার্যক্রম উদ্বোধন করেন। প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে বিক্রি করা হবে।টিসিবির ফ্যামিলি কার্ড ধারিরাও ওএমএসের চাল ও আটা নিতে পারবে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জনা যায় সারা দেশে ২ হাজার ৩৬৩ টি কেন্দ্রে ওএমএসের চাল বিক্রি করা হবে, এ-র মধ্যে আটা বিক্রি হবে ৪০৩ টি কেন্দ্রে। ঢাকাসহ বিভাগীয় শহরের ৪০৩ টি কেন্দ্রে প্রতিদিন ০ দশমিক ৫ টন করে, মোট ২০১ দশমিক ৫ টন আটা বরাদ্দ থাকবে।
ওএমএসের ছাড়াও খাদ্য বান্ধব কর্মসূচিতে চলতি সেপ্টেম্বর /২০২২ থেকে মোট ৫০ লক্ষ ১০ হাজার ৫০৯ টি পরিবারকে প্রতি মাসে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাউল দেওয়া হবে আগামী নভেম্বর /২০২২ পর্যন্ত টানা তিন মাস। এছাড়া এ-ই কর্মসূচিটি গত মার্চ,এপ্রিল মাসেও পরিচালিত হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম