
বিশেষ সংবাদদাতা -ঃ মুজিব সেনা ঐক্যলীগের ঢাকা জেলার সভাপতি নির্বাচিত হলেন মোঃ জামাল শেখ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম আরিফ। মোঃ জামাল শেখ গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান।
মুজিব সেনা ঐক্যলীগের কেন্দ্রীয় কমিটির বিশেষ সভায় তাদেরকে নির্বাচন করা হয়। উল্লেখ্য ঢাকা জেলার পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং তাদের কার্যক্রম নিষ্ক্রিয় হওয়ার কারণে কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।
বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মুজিব সেনা ঐক্যলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এইচ এম আসাদ সাহেব কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে রাজনৈতিকভাবে সরকার বিরোধী সকল কর্মকান্ডকে মোকাবেলা করার লক্ষ্যে সক্রিয় মুজিব আদর্শের দুই সৈনিককে ঢাকা জেলার ঢাকা জেলা মুজিব সেনা ঐক্যলীগের দায়িত্ব অর্পণ করেন। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রত্যয় ব্যক্ত করেন তারা মুজিব সেনা ঐক্যলীগের রাজনৈতিক কর্মকান্ডকে ভেগবান করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম