
মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ৩৭৫৫ পিস ইয়াবা সহ আটক ১ মোঃ রুবেল সরদার (২৮) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি টিম শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায়। এস আই সাকায়েত নেতৃত্বে,এস আই রাজিব, পি,এস আই ইব্রাহীম সংগীয় অন্যান্য অফিসার ফোর্স সহ চেকপোস্ট করা কালিন অদ্য ২/৯/২০২২ অভিযান চালিয়ে রুবেল সরদারকে গ্রেফতার করেন। পরবর্তীতে তাকে তল্লাশি করে ৩৭৫৫(তিন হাজার সাতশত পঞ্চান্ন )পিস উদ্ধার করা হয়। মোঃরুবেল সরদার (২৮) পিতা- রশিদ সরদার, সাংমুসলিমপাড়া ৪ নং ওয়াড, থানা- বাউফল, জেলা - পটুয়াখালী।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এবং আটককৃত রুবেল সরদারের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম