
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জানা গেছে, ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে ও উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির নির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা, সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন মুন্সী, তোফাজ্জুল হোসেন তোফা, আবুল কাশেম, মাহাবুর মোল্লা ও ওবায়দুর রহমান প্রমুখ। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যু্গ-মহাসচিব তারেক জিয়ার নেতৃত্বে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে যুগপৎ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার অংগীকার করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম